• লাইফস্টাইল

পেট ফাঁপলে পান করুন ভেষজ চা

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : উৎসবের সময় তেল-ঝাল ও ভারি খাবার খাওয়ার পর পেট ফাঁপা, গ্যাস বা অস্বস্তির সমস্যা অনেকেরই দেখা দেয়। এতে দিনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। তবে ঘরোয়া কিছু ভেষজ চা নিয়মিত পান করলে এ সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। প্রাকৃতিক উপাদানে ভরপুর এসব চা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এবং পাকস্থলীকে স্বস্তি দেয়।

যেসব চা উপকারী

আদা চা হজমশক্তি বাড়িয়ে খাবার দ্রুত পরিপাক করতে সাহায্য করে, ফলে গ্যাস জমে না। পুদিনা চা অন্ত্রের পেশি শিথিল করে পেটের ফাঁপাভাব কমায়। মৌরির চা অন্ত্রের প্রদাহ কমিয়ে পেট হালকা রাখে। জোয়ান চা পাচক রসের নিঃসরণ বাড়িয়ে ভারি খাবার হজমে সহায়ক ভূমিকা রাখে। 

অন্যদিকে ক্যামোমাইল চা স্নায়ুকে শান্ত করে এবং মানসিক চাপজনিত হজম সমস্যায় উপকারী। লেমনগ্রাস চা পেটের অস্বস্তি দূর করে শরীরকে সতেজ রাখে।

তবে এসব ভেষজ চা প্রাকৃতিক হলেও সবার জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। তাই দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার বা তীব্র এসিডিটির সমস্যা থাকলে নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo