ফাইল ছবি
নিউজ ডেস্ক : গত এক মাসে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি হ্রাস পেয়েছে। এর ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দুবাইসহ আমিরাতজুড়ে জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেটের বিনিয়োগযোগ্য স্বর্ণ ও ২২ ক্যারেটের অলংকারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
রোববার দেশটির বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের বিক্রি হয়েছে ৫৪১ দশমিক ২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১ দশমিক ২৫ দিরহাম।
আন্তর্জাতিক স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে। মূলত ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এ দরপতন ঘটেছে।
আমিরাতে ব্যবসায়ীরা বলেছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন।
দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।
দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।
নিউজ ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম...
নিউজ ডেস্ক : পাইপলাইনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ক্রমাগত কমে ...
নিউজ ডেস্ক : বাংলাদেশকে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ...
নিউজ ডেস্ক : আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম...

মন্তব্য (০)