• লিড নিউজ
  • শিক্ষা

লম্বা ছুটি শেষে আজ খুলেছে প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রায় দেড়মাস পর আজ (রোববার, ২৯ মার্চ) খুলেছে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। রাজধানীর বিদ্যালয়গুলোতে দেখা গেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

‎গত বুধবার (২৫ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। এ বিজ্ঞপ্তি অনুযায়ী ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এবং এ কার্যক্রম সারা বছর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।
‎
‎পাশাপাশি প্রতিদিনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়মিত তদারকি জোরদার করার নির্দেশনাও দেয়া হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষরা।
‎
‎এছাড়া প্রতি সপ্তাহে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং বাগান পরিচর্যা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
‎
‎উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যা ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়। তবে ছুটি শেষে নিয়মিত ক্লাস শুরুর পরবর্তী ১০টি শনিবার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা থাকবে এবং এ দিনগুলোতেও পাঠদান চলবে।
‎
‎সে অনুযায়ী, আগামী ৪ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হলেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস হবে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo