• লিড নিউজ
  • অর্থনীতি

‎১৬৩ কোটি ৪৮ লাখ টাকার পাম তেল কেনার সিদ্ধান্ত সরকারের

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ টিসিবি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত পাম তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার পাম তেলের দাম ধরা হয়েছে ১৬৩ টাকা ৪৮ পয়সা। এতে এক কোটি লিটার পাম তেল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকা।
 
‎বুধবার (২৫ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই পাম তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
‎ 
‎বৈঠক সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি লিটার পরিশোধিত পাম তেল পাঁচটি লটে কেনার একটি প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।
‎ 
‎টিসিবির কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই পাম তেল কেনার জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১৬টি দরপ্রস্তাব জমা পড়ে। সবগুলো প্রস্তাবই টিইসি (দরপত্র মূল্যায়ন কমিটি) কর্তৃক রেসপনিসভ বিবেচিত হয়।
‎
‎দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া শেষে টিইসি পাঁচটি লটে সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১ কোটি লিটার পরিশোধিত পাম তেল ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।
‎ 
‎টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার পাম তেলের দাম পড়বে ১৬৩ টাকা ৪৮ পয়সা। ২০২৫-২৬ অর্থবছরে ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার। এ পর্যন্ত ক্রয়চুক্তি সম্পাদন হয়েছে ৬ কোটি ৫ লাখ লিটার।

মন্তব্য (০)





image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

১

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

২

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৩

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

image

‎দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি

৫

নিউজ ডেস্ক: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জান...

  • company_logo