• জাতীয়

‎রাষ্ট্রের মালিক জনগণ, আমরা জনগণের সেবক: তথ্যমন্ত্রী

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। আমরা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, তারা মূলত জনগণের সেবক।

‎শনিবার (১৪ মার্চ) রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নম্বর ওয়ার্ডে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রশিদ গ্রুপের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

‎জহির উদ্দিন স্বপন বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত মানবিকতার পরিচয় রয়েছে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ।

‎তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে প্রতি বছরই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

‎বিএনপির এই নেতা আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য সমাজের স্বচ্ছল ব্যক্তিদের আরও বেশি মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

‎সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক...

১

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল...

image

‎দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে ...

২

নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি...

image

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার ...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-ন...

image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

৪

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

  • company_logo