• লিড নিউজ
  • জাতীয়

‎সংসদে ওয়াক আউট প্রচলিত; তবে স্লোগান দেয়া রীতি বহির্ভূত: স্পিকার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াক আউট একটি প্রচলিত রীতি। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) বিরোধীদল যা করেছেন তা তাদের অধিকারের মধ্যেই করেছেন। তবে সংসদের স্লোগান দেয়া রীতি বহির্ভূত বলে মন্তব্য করেছেন তিনি।

‎আজ (শুক্রবার , ১৩ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
‎
‎হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবে। ক্রিকেট খেলার আম্পায়ারের মতোই সংসদে নিরপেক্ষ থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।’
‎
‎এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য।’
‎
‎মাফিয়াদের পুনরুত্থান যেন না হয় তাই সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
‎
‎শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন ডেপুটি স্পিকার।

মন্তব্য (০)





image

‎সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক...

১

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল...

image

‎দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে ...

২

নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি...

image

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার ...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-ন...

image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

৪

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

  • company_logo