ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক ধারায় নতুন রাজনৈতিক পথচলা শুরু করতে পেরেছে দেশ। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।’
তিনি বলেন, ‘বিএনপির রাজনীতি দেশের জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারলেই দেশকে স্বনির্ভর করা সম্ভব।’ সে লক্ষ্যেই সরকার কাজ করতে চায় এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিরোধ নয়—এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তারা।’
এসময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা জানান।
অধিবেশন পরিচালনার জন্য তারেক রহমান সংসদের সভাপতিত্বে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর পক্ষে ডা. তাহের।
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল...
নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-ন...
নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...
নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

মন্তব্য (০)