• জাতীয়

এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে, এটা বিএনপির অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আজকের এই মুহূর্তের জন্য সমগ্র জাতি দীর্ঘ ১৭ বছর অপেক্ষা করেছে, সংগ্রাম, আন্দোলন ও রক্ত দিয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দেওয়ার আগে তিনি এ মন্তব্য করেন।
‎
‎স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংসদের জন্য আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। সেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এই সংসদ জনগণের ইচ্ছা পূরণে কাজ করবে—এটা আমাদের (বিএনপির) অঙ্গীকার।
‎
‎প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়। সভাপতি পদ শূন্য রেখেই শুরু হবে অধিবেশন।
‎
‎সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সভাপতির নাম প্রস্তাবের পর তা চূড়ান্ত হবে। সংসদ সভাপতির সভাপতিত্বেই নির্ধারণ হবে স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মন্তব্য (০)





image

‎সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক...

১

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল...

image

‎দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে ...

২

নিউজ ডেস্কঃ পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি...

image

গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার ...

৩

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম-বর্ণ-ন...

image

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

৪

নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে ১০টি...

image

বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা...

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব ইতিবাচ...

  • company_logo