• লিড নিউজ
  • জাতীয়

‎জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে অকটেন ও পেট্রল বিক্রি নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের গড় বিক্রয় হতে ১৫ শতাংশ হ্রাস করতে বলা হয়েছে। বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তি বলা হয়, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ/গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে।
‎
‎সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) এর গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাসের পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। 
‎
‎এতে আরো বলা হয়, হ্রাসকৃত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে বিপিসির অধীনস্থ বিপণন কম্পানি সমূহের ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার/এজেন্টগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মন্তব্য (০)





image

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

নিউজ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চ...

image

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্...

image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৩

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

৪

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

  • company_logo