• লিড নিউজ
  • শিক্ষা

শিক্ষার মানোন্নয়নে এডিবি’র অংশীদারিত্ব অব্যাহত থাকবে: শিক্ষামন্ত্রী ‎

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‎
‎তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষা খাতের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বর্তমান অংশীদারিত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এডিবি’র হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক জি সুন সং-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), শিক্ষক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎এছাড়া এডিবির চলমান ও সম্ভাব্য বিভিন্ন সহায়তা কর্মসূচি ও সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের সঙ্গে এডিবি’র সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় করা হয়।
‎
‎এ সময় এডিবি’র পরিচালক জি সুন সং বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
‎
‎তিনি বলেন, বাংলাদেশ সরকারের অগ্রাধিকার অনুযায়ী শিক্ষা খাতের উন্নয়নে এডিবি তাদের কারিগরি ও আর্থিক সহযোগিতা অব্যাহত রাখবে।
‎
‎বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এডিবি’র প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo