• অর্থনীতি

সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট, কে কত

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সাধারণ মানুষের জন্য নতুন টাকার নোট বাজারে ছাড়ছে না বাংলাদেশ ব্যাংক। তবে সাধারণ মানুষের জন্য নতুন নোট না ছাড়লেও নিজেদের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন নোটের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় ব্যাংক। 

এ নিয়ে সম্প্রতি একটি অভ্যন্তরীণ অফিস আদেশ জারি করা হয়েছে। সেই আদেশের ভিত্তিতে রোববার থেকে কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে শুরু করেছেন।

কে কত নতুন নোট পাবেন

বাংলাদেশ ব্যাংকের ৩ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী কর্মকর্তাদের পদমর্যাদা অনুসারে নতুন নোট নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে।

  • নির্বাহী পরিচালক, পরিচালক, অতিরিক্ত পরিচালক ও যুগ্ম পরিচালকরা সর্বোচ্চ ১ লাখ ৮৩ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।
  • পরিচ্ছন্নতাকর্মী ও কর্মচারীরা সর্বোচ্চ ৬৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।

৮ থেকে ১২ মার্চ পর্যন্ত চাহিদা অনুযায়ী কর্মকর্তা–কর্মচারীরা নতুন নোট সংগ্রহ করতে পারবেন বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটির ভেতরেই সমালোচনা উঠেছে। কয়েকজন কর্মকর্তা বলছেন, সাধারণ মানুষের জন্য নতুন নোট বন্ধ রাখলেও নিজেদের জন্য তা বরাদ্দ দেওয়া প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রতিবছর ঈদের সময় নতুন টাকার নোটের চাহিদা বেড়ে যায়। বিশেষ করে ঈদ সালামি হিসেবে নতুন নোট দেওয়ার প্রচলন রয়েছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঈদের আগে নতুন নোট ও ছেঁড়া টাকা কেনাবেচার অস্থায়ী দোকান বসে। বেশির ভাগ ক্ষেত্রেই ফুটপাতকেন্দ্রিক এ ব্যবসা ঈদের সময় জমজমাট হয়ে ওঠে।

এদিকে অনেকের আশঙ্কা, কর্মকর্তাদের বরাদ্দ দেওয়া এই নতুন নোটের একটি অংশ অনিয়মের মাধ্যমে ফুটপাতের নতুন নোট ও ছেঁড়া টাকার ব্যবসায়ীদের কাছে চলে যেতে পারে। এতে অবৈধ লেনদেনের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য (০)





image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

image

‎৯ দিনে রেমিট্যান্স এলো ১১৪ কোটি ডলার

নিউজ ডেস্কঃ চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১১৪ কোটি...

  • company_logo