• লিড নিউজ
  • জাতীয়

একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখানোর চেষ্টা করে: মির্জা ফখরুল ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখানোর চেষ্টা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

‎মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশে একটি রাজনৈতিক মহল নারীদের খাটো করে দেখার এবং ঘরে আটকে রাখার চেষ্টা করে, যা দুঃখজনক। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।’
‎
‎তিনি বলেন, ‘একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি।’ নির্বাচনি প্রতিশ্রুতিতেও বিএনপি নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‎
‎মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন। স্থানীয় সরকার মন্ত্রীর আশা বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই ইতিবাচকভাবে সব ঘুরে দাঁড়াবে।’
‎
‎অনুষ্ঠানে দেশজুড়ে এলজিইডির নানা প্রকল্প থেকে বাছাই করে নয়জন আত্মনির্ভরশীল নারীর হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

মন্তব্য (০)





image

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

নিউজ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চ...

image

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্...

image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৩

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

৪

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

  • company_logo