• লিড নিউজ
  • শিক্ষা

‎শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে: শিক্ষামন্ত্রী

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন এবং আধুনিক অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় আরো জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং-এর সাথে এক বৈঠকে তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
‎
‎বৈঠকে বাংলাদেশের শিক্ষা খাতের চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎বৈঠকে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন, ডিজিটাল শিক্ষা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
‎
‎মাধ্যমিক শিক্ষা উন্নয়ন ছাড়াও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) শক্তিশালীকরণ এবং উচ্চশিক্ষায় গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে এডিবির সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
‎
‎এডিবি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বৈঠকে বর্তমানে চলমান প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
‎
‎মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরে এডিবির চলমান সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
‎
‎এডিবি কান্ট্রি ডিরেক্টর হায়ে ইয়ুন জং বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে এডিবির অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন।
‎
‎বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং এডিবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo