• লিড নিউজ
  • জাতীয়

ঢাকাসহ সারাদেশে টানা চারদিন বজ্রবৃষ্টির আভাস

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আগামী পাঁচদিনে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির-এর দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

‎পূর্বাভাস অনুযায়ী, রোববার (৮ মার্চ) সন্ধ্যার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
‎
‎বৃষ্টিপাতের প্রবণতা ও বিস্তৃতি— দুটিই বাড়তে পারে এরপর থেকে। এর মধ্যে রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
‎
‎সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
‎
‎এরপর মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
‎
‎বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 
‎
‎এছাড়া, বর্ধিত পাঁচদিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য (০)





image

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

নিউজ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চ...

image

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্...

image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৩

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

৪

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

  • company_logo