• শিক্ষা

বাকৃবির তাপসী রাবেয়া হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলের হল প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) ওই হলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন হলের প্রভোস্ট ফলজ উদ্ভিদ বিজ্ঞান  বিভাগের অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি, হাউজ টিউটর ও শিক্ষার্থীদের মধ্যে থেকে কয়েকজন স্বেচ্ছাসেবী। এসময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

তাপসী রাবেয়ার প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলি বলেন,"হলের এতজন শিক্ষার্থীর ইফতারের আয়োজন করতে পেরে খুব ভালো লাগছে। আজকে সবাই একসাথে আমরা একটি পরিবারের মতো ইফতার করছি যা সত্যিই আনন্দময় একটি মূহুর্ত।"

শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo