• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ভ্রমণে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য না থাকলে পড়তে পারেন স্থায়ী জটিলতায়। এ নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

‎শনিবার (৭ মার্চ) মার্কিন দূতাবাস এক বার্তায় নন ইমিগ্র্যান্ট ভিসাধারীদের আর্থিক সচ্ছলতা বিষয়ে সতর্ক করেছে।
‎
‎বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময়, নিশ্চিত করুন যে, ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
‎
‎দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।
‎
‎এর আগে মার্কিন দূতাবাস ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণ করা নিয়ে সতর্ক করে। ভ্রমণের উদ্দেশে সে দেশে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণ করাকে ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে। এ জন্য ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণে অযোগ্য হতে পারেন।

মন্তব্য (০)





image

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

নিউজ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চ...

image

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্...

image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৩

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

৪

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

  • company_logo