• লিড নিউজ
  • জাতীয়

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে কর্মচারীকে গ্রেপ্তার দেখালো পুলিশ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)’র সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী ইমতিয়াজ সুলতানের করা মামলায় প্রধান আসামি ও ইবির কর্মচারী ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল (শুক্রবার,৬ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

‎বর্তমানে ফজলুর রহমান গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সকালে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত (বুধবার,৫ মার্চ) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি এ মামলার ২ নম্বর আসামি উম্মুল মোমেনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ৩ নম্বর আসামি সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও ৪ নম্বর আসামি করা হয়েছে সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে।

‎এরই মধ্যে শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়াও মামলায় অজ্ঞাত ব্যক্তিদেরও আসামি করা রয়েছে। মামলার এজাহারে মুহাম্মদ ইমতিয়াজ সুলতান অভিযোগ করেছেন, বিভাগের দুই শিক্ষক ও এক কর্মকর্তার দীর্ঘদিনের পরিকল্পনা ও নির্দেশে কর্মচারী ফজলুর রহমান আসমা সাদিয়াকে হত্যা করেন।

‎এ ব্যাপারে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘এ মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে হাসপাতালে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সেই সঙ্গে ফজলুর রহমান আহত ও তার চিকিৎসার বিষয়টি লিখিতভাবে আদালতকেও জানানো হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo