• লিড নিউজ
  • জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে বিশেষ নজরদারি থাকবে: নৌপ্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শুক্রবার বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপ্রতিমন্ত্রী এ কথা বলেন।

‎নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের নদীবন্দরগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। বন্দর এলাকায় চুরি-ছিনতাই কিংবা যাত্রীদের হয়রানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হবে।

‎নৌপ্রতিমন্ত্রী বলেন, রাজধানীর সদরঘাটে ঈদের সময় অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।
‎
‎নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং করা হবে, যাতে ঈদযাত্রায় লঞ্চ চলাচলে কোনো সমস্যা না হয়।
‎
‎ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।

মন্তব্য (০)





image

বিমানে বড় রদবদল, নতুন জনসংযোগ মহাব্যবস্থাপক শাহনুর আহমেদ

১

নিউজ ডেস্ক : জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উচ্চ...

image

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

২

নিউজ ডেস্ক : দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে ‘ইমার্...

image

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

৩

নিউজ ডেস্ক : প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি...

image

দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দ...

৪

নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজার ছুটির আগে সরকারি চাকরিজীবীদের...

image

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প...

৫

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি...

  • company_logo