• লিড নিউজ
  • জাতীয়

রোববার থেকে যে পদ্ধতিতে বিক্রি হবে জ্বালানি তেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে লিখিত নির্দেশনা ফিলিং স্টেশনগুলোকে দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে একথা জানান অনিন্দ্য ইসলাম অমিত।

ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সংকটের আতঙ্ক এখন পুরো রাজধানীজুড়ে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য ভিড় দেখা যাচ্ছে। এমনকি লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনাও ঘটছে কোনো কোনো স্টেশনে। শুধু তাই নয়; জ্বালানি বেশি সংরক্ষণ করারও চেষ্টা করছেন অনেকে।

জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে জানিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুদ না করে, যার যতটুকু প্রয়োজন তাই কিনুন।’

তেলের মূল্য যেন বৃদ্ধি না হয় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে, চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’

মন্তব্য (০)





image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

image

গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ...

image

‎আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না: সংসদে আমিনুল হক...

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদে একটি সংশোধনী প্রস্তাবের ওপর ভোট...

  • company_logo