• জাতীয়

শক্তিশালী কালবৈশাখীর আভাস

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শুক্রবার (৬ মার্চ) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

তিনি পোস্টে বলেন, দুই দিনের ব্যবধানে ২ বার শক্তিশালী কালবৈশাখী, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের ওপর দিয়ে অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ মার্চ ও দ্বিতীয়বার ২০ থেকে ২২ মার্চ তারিখ পর্যন্ত। উভয় বারই পুরো দেশের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাধারণত যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলো (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে, তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিণ ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট) ওপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রম করে।

এদিকে আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী সোমবারের (৯ মার্চ) পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মন্তব্য (০)





image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

image

‎আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চা...

নিউজ ডেস্কঃ সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্...

image

ঢাকাকে দুর্গন্ধমুক্ত-পরিষ্কার নগরী করে তুলতে কাজ করছে ডিএ...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকাকে একটি...

image

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করল...

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল...

  • company_logo