• অর্থনীতি

স্বর্ণের দামে উত্থান

  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। এর প্রভাবে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে মার্কিন ডলার শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নীতিকে ঘিরে অনিশ্চয়তার কারণে দাম বাড়ার গতি কিছুটা সীমিত রয়েছে। খবর রয়টার্স। 

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়ায় ৫ হাজার ১৬৮ দশমিক ৪৩ ডলার। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসের দাম দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ হাজার ১৭৯ দশমিক ২০ ডলারে ওঠে।

এদিকে বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলের দাবি, হামলায় ইরানি কর্তৃপক্ষের বিভিন্ন অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানও ইসরাইলের দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। 

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্সের জলবায়ু ও পণ্যবাজার বিশ্লেষক হামাদ হুসেইন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়তে পারে। তবে দীর্ঘ সময় জ্বালানি পণ্যের উচ্চমূল্য বজায় থাকলে সুদের হার কমানোর সম্ভাবনা কমে যেতে পারে এবং উল্টো সুদের হার বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণেই স্বর্ণের দামের আরও বড় ঊর্ধ্বগতি সীমিত থাকতে পারে।

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় মার্কিন ডলারের মানও বেড়েছে। তিন মাসের সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমে এলেও বৃহস্পতিবার ডলার সূচক প্রায় দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের দামও বাড়ছে, যা মূল্যস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে। সাধারণত দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ ধরা হয়। তবে সুদের হার কম থাকলে স্বর্ণের দাম বেশি বাড়তে দেখা যায়, কারণ এটি সুদবিহীন সম্পদ।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে সাবেক ফেডারেল রিজার্ভ গভর্নর কেভিন ওয়ারশকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ-এর পরবর্তী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছেন।

একইদিন ফেডারেল রিজার্ভ তাদের সর্বশেষ ‘বেইজ বুক’ প্রতিবেদনে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক কার্যক্রম সামান্য বেড়েছে, পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং কর্মসংস্থানের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, আগামী ১৮ মার্চের বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে। এ তথ্য জানিয়েছে সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল।

এদিকে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক বেকার ভাতা দাবির তথ্য এবং শুক্রবার প্রকাশিতব্য ফেব্রুয়ারির কর্মসংস্থান প্রতিবেদন পর্যবেক্ষণ করছেন, যা চলতি বছরে সুদের হার নীতির বিষয়ে নতুন ইঙ্গিত দিতে পারে।

অন্যদিকে ধাতব বাজারে স্পট সিলভারের দাম দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৩ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৭২ দশমিক ২০ ডলারে উঠেছে। তবে প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬৬২ দশমিক ৭ ডলারে নেমে এসেছে।

মন্তব্য (০)





image

‎তেলের মজুদ পর্যাপ্ত আছে, হঠাৎ বিক্রি বেড়ে যাওয়ায় সংকট...

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাস...

image

‎যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বাল...

image

যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে: অ...

নিউজ ডেস্কঃ যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ...

image

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়...

image

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

নিউজ ডেস্ক : ভূরাজনৈতিক অস্থিরতার মাঝে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। ম...

  • company_logo