• লিড নিউজ
  • জাতীয়

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। সোমবার (৩ মার্চ) সকালে ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

‎প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

‎আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

‎উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

‎শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হব...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্ত...

image

‎বিগত বছরে গুম নির্যাতনের শিকার পরিবারকে মূল্যায়নের উদ্যো...

নিউজ ডেস্কঃ গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিব...

image

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি শিক্ষক-ক...

image

‎সামিট-এক্সিলারেট চালু, বেড়েছে গ্যাসের সরবরাহ

নিউজ ডেস্কঃ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মি...

image

‎অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ অর্থের অভাবে কেউ চিকিৎসা সেবা থেকে আর বঞ্চি...

  • company_logo