• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা ‎

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের শেষ তিন মাসে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে ৮৭ হাজার ২৯৮ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ।
‎
‎সেপ্টেম্বর শেষে খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৪৪ হাজার ৫১৫ কোটি টাকা বা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ১ লাখ ৪৬ হাজার ১০৭ কোটি টাকা। মোট ঋণের ৪৪ দশমিক ৪৪ শতাংশ। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ৩ লাখ ৮৯ হাজার ৫৭৯ কোটি টাকা, মোট ঋণের ২৮ দশমিক ২৫ শতাংশ খেলাপি।
‎
‎সংশ্লিষ্টরা বলছেন, এই বিশাল অংকের খেলাপি ঋণ কমানোর পেছনে কাজ করেছে গত সেপ্টেম্বরে ঘোষিত একটি বিশেষ নীতিমালা। এই সুবিধার আওতায় মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়, যেখানে দুই বছর পর্যন্ত কোনো কিস্তি দিতে হবে না। পরবর্তীতে এই শর্ত আরও শিথিল করে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্টে ঋণ নিয়মিত করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।
‎
‎তবে খেলাপি ঋণ কমলেও ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটেনি। ৪ লাখ ৪১ হাজার ৯০ কোটি টাকার বিপরীতে ব্যাংকগুলো ২ লাখ ৪৯ হাজার ৬৪৯ কোটি টাকার প্রভিশন সংরক্ষণ করেছে। ঘাটতি ১ লাখ ৯১ হাজার ৪৪১ কোটি টাকা।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo