• জাতীয়

‎আজ অষ্টম জাতীয় ভোটার দিবস

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অষ্টম জাতীয় ভোটার দিবস সোমবার ২ (মার্চ)। এবারের প্রতিপাদ্য ‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনের সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।
‎
‎এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন। পরবর্তীতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।
‎
‎নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ট্রান্সজেন্ডার ১ হাজার ২৩২ জন।

মন্তব্য (০)





image

‎শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১

‎নিউজ ডেস্কঃ শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডে...

image

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান...

২

‎নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ...

image

‎বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবা...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্...

image

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ...

৪

নিউজ ডেস্কঃ একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের লক...

image

‎বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের রয়েছে নিশ্চয়তা, পরি...

৫

নিউজ ডেস্কঃ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশের রয়েছে নিশ্চ...

  • company_logo