• লিড নিউজ
  • জাতীয়

‎অগ্নিঝরা মার্চ শুরু, এ মাসেই জেগে উঠেছিল বাঙালি

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ অগ্নিঝরা মার্চ শুরু হয়েছে আজ (রোববার, ১ মার্চ)। ১৯৭১ সালের এ মাসেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ক্ষমতা হস্তান্তর নিয়ে পাকিস্তানি শাসকদের টালবাহানা যখন চূড়ান্ত রূপ নেয়, বিস্ফোরিত হয় বাঙালির জমে থাকা ক্ষোভ। সেদিন গুলি আর দমন-পীড়নে স্তব্ধ করা যায়নি মানুষের কণ্ঠ। রাজপথজুড়ে শুরু হয় প্রতিরোধ, আন্দোলন রূপ নেয় বাঙালির মুক্তির সংগ্রামে। মার্চের এই উত্তাল সাহসী সময় গোটা জাতিকে উদ্বুদ্ধ করে সশস্ত্র সংগ্রামে। আর চূড়ান্ত লড়াইয়ে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
‎
‎এ মাটির বুকেই জ্বলে উঠেছিল মার্চের আগুন। চূড়ান্ত বিজয়ের স্বপ্নে বিভোর বাঙালি জাতি।সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরও তৎকালীন পাকিস্তানি শাসকদল ক্ষমতা হস্তান্তরে শুরু করে টালবাহানা। ক্ষোভ জমতে থাকে বাঙালির মনে।
‎
‎একাত্তরের পহেলা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণায় ফেটে পড়ে বাংলাদেশ। শুরু হয় অসহযোগ আন্দোলন।
‎
‎২ ও ৩ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলিত হয় স্বাধীন বাংলাদেশের পতাকা। উচ্চারিত হয় স্বাধীনতার ইশতেহার। রাজনৈতিক দাবি রূপ নেয় মুক্তির আন্দোলনে। ৭ মার্চ, লাখ লাখ মানুষের জনসমুদ্রে উচ্চারিত হয় ইতিহাসের ডাক। দিকনির্দেশনা পায় একটি জাতি।
‎
‎মুক্তিযুদ্ধ সংগঠক ডা. মাখদুমা নার্গিস রত্না বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, মূল্যবান, শেখার মতো অনেককিছু আছে এ মার্চের আন্দোলনে সংগ্রামে। আবার সে সঙ্গে এই আন্দোলনে আমাদের যে ক্ষয়ক্ষতি, আমাদের যে বেদনার ইতিহাস, আমাদের যে যুদ্ধ করতে গিয়ে লাখ লাখ মানুষের আত্মদান; এই বেদনার ইতিহাসও কিন্তু এই মার্চের সঙ্গে জড়িয়ে আছে।’
‎
‎৮ থেকে ২৪ মার্চ; অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পাকিস্তানি শাসনব্যবস্থা। জনগণের আহ্বানেই চলতে থাকে স্বাধীনতার প্রস্তুতি।
‎
‎২৫ মার্চ কালরাত, অপারেশন সার্চলাইট নামে নির্মম অভিযানে নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। ঢাকাসহ বিভিন্ন স্থানে চালানো হয় গণহত্যা। রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি।
‎
‎২৬ মার্চ, স্বাধীনতার ঘোষণা, শুরু হয় মুক্তিযুদ্ধ। রক্ত, সাহস আর আত্মত্যাগের পথ ধরে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্র, বাংলাদেশ।

মন্তব্য (০)





image

‎২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র...

১

নিউজ ডেস্কঃ ২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ...

image

‎শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

২

‎নিউজ ডেস্কঃ শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডে...

image

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান...

৩

‎নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ...

image

‎বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ: শামা ওবা...

৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান শিল্প উৎপাদন কেন্...

image

প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ...

৫

নিউজ ডেস্কঃ একটি সমৃদ্ধ, জ্ঞানভিত্তিক ও মানবিক জাতি গঠনের লক...

  • company_logo