• লিড নিউজ
  • জাতীয়

এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ আমাদের রাজনৈতিক বিজয়: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় সংসদে এনসিপির ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়তে বাড়তে তারা রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করবে। রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠে, উত্থান-পতন মেনে নিয়েই এগোতে হয়। এই উত্থান-পতনকে যারা মেনে নেয় না, তারা টিকে থাকে না।’ 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

সালাউদ্দিন আহমেদ বলেন, ‘জনগণের চাহিদাকে সমন্বিত রেখে এ দেশের সব মানুষকে রাজনীতিতে অংশগ্রহণের জন্য উৎসাহিত করবে, এমন রাজনীতি বর্তমান প্রজন্ম চায়, ভবিষ্যৎ প্রজন্ম চায়। আমরা এখন রাজনীতি করব বর্তমানের জন্য, ভবিষ্যতের জন্য। এই ভবিষ্যতে নির্মাণের জন্য এনসিপির রাজনীতিতে অংশগ্রহণ ও জাতিকে নেতৃত্ব দেওয়াকে আমাদের জন্য রাজনৈতিক বিজয় বলে মনে করি।’

তিনি বলেন, ‘বর্তমান ও আগামী প্রজন্ম এমন রাজনীতি চায়, যা জনগণের প্রত্যাশা ও চাহিদাকে ধারণ করে। অতীতের ইতিহাসে সীমাবদ্ধ না থেকে ভবিষ্যৎ নির্মাণের রাজনীতি করতে হবে। এনসিপি ২০২৪ সালের জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাতীয় স্বার্থে এক থাকব। সংসদে তর্ক-বিতর্ক হবে ও বহুমত থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তোলা হবে। জাতীয় সংসদ হবে আলোচনার কেন্দ্রবিন্দু। জাতীয় ইস্যুগুলোতে আলোচনা করে, বিতর্ক করে জাতির জন্য দিকনির্দেশনা দিতে পারব।’

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo