ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এ রায় ঘোষণা করা হয়।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। তারা হলেন- খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২) ও মো. মকবুল মোল্লা (৭৯), খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)। এদের মধ্যে খান আকরাম, শেখ মোহম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে বন্দি ছিলেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন আকরাম।
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদ...
নিউজ ডেস্কঃ ২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ...
নিউজ ডেস্কঃ শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডে...
নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ...

মন্তব্য (০)