• লিড নিউজ
  • শিক্ষা

‎জুনিয়র, দাখিল অষ্টম ও ইবতেদায়ির বৃত্তির ফল প্রকাশ: বৃত্তি পাচ্ছে ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৫ সালের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি, মাদ্রাসার দাখিল ৮ম শ্রেণি, ইবতেদায়ি ৫ম শ্রেণি এবং কারিগরি জেএস ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
‎
‎প্রকাশিত ফলাফলে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
‎
‎আজ দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফলাফল উদ্বোধন করেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
‎
‎সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
‎
‎প্রতিমন্ত্রী জানান, এবার সারাদেশে সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে সর্বমোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪ হাজার ৭০০ জন ‘মেধাবৃত্তি’ ও ৩১ হাজার ৫০০ জন ‘সাধারণ বৃত্তি’।
‎
‎তিনি আরও জানান, অন্যদিকে, মাদ্রাসার ইবতেদায়ি ৫ম শ্রেণি ও দাখিল ৮ম শ্রেণি এবং জেএস ও জেডি (ভোকেশনাল) স্তর মিলে মোট ২২ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে ইবতেদায়ি ৫ম শ্রেণিতে ১১ হাজার ১৮০ জন, দাখিল ৮ম শ্রেণিতে ১১ হাজার ১৮০জন এবং জেএস ও জেডিতে ২০৮ জন।
‎
‎প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘এই বৃত্তি শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। তারা আমাদের ভবিষ্যতের কাণ্ডারি।’
‎
‎এ সময় তিনি আরও বলেন, ‘যারা এবার বৃত্তি পায়নি, তাদের হতাশ হওয়ার কারণ নেই। পরিশ্রম চালিয়ে গেলে জীবনে সাফল্যের আরও অনেক সুযোগ আসবে।’ তিনি সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদানের জন্য তাদেরকে ধন্যবাদ জানান।

‎সংবাদ সম্মেলনে জনানো হয়, সাধারণ শিক্ষা বোর্ডের মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৪৫০ টাকা এবং বাৎসরিক এককালীন ৫৬০ টাকা অনুদান পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং বাৎসরিক এককালীন ৩৫০ টাকা করে পাবেন।
‎
‎অন্যদিকে মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণিতে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৬০০ টাকা এব সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
‎
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
‎
‎অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি ৫ম শ্রেণিতে ৬৩ হাজার ৯৩০ জন এবং দাখিল ৮ম শ্রেণিতে ৪৩ হাজার ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
‎
‎কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬১১ জন শিক্ষার্থী।
‎
‎বোর্ডভিত্তিক বৃত্তির পরিসংখ্যান:
‎
‎বোর্ডভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১১ হাজার ৩৮৪ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে (মেধা ৩৬২২, সাধারণ ৭৭৬২)। অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৬ হাজার ২৭ জন, কুমিল্লায় ৫ হাজার ২৫২ জন, যশোরে ৫ হাজার ২০৫ জন, দিনাজপুরে ৫ হাজার ৬৯১ জন, চট্টগ্রামে ৩ হাজার ৮৫৭ জন, সিলেটে ৩ হাজার ১৭ জন, ময়মনসিংহে ৩ হাজার ৩২ জন এবং বরিশাল বোর্ডে ২ হাজার ৭৩৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
‎
‎উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সাধারণ শিক্ষা বোর্ডে ৫টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়।
‎
‎শিক্ষা প্রতিমন্ত্রী আরও জানান, সরকার মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য ও শিক্ষার গুণগত মান উন্নয়নে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo