• সমগ্র বাংলা

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ভারতীয় নেশা সিরাপ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদরের সীমান্ত গ্রাম আষ্করপুরের দক্ষিন গোবিন্দপুরে বাড়ীতে র‍্যাবের অভিযানে নেশাজাতীয় ২৫৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী সন্দেহে মোজাম্মেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তারা। গেল মধ্যরাতে ওই অভিযান চালানো হয়।

র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দিনগত মধ্যরাতে জেলা সদরের ভারতীয় সীমান্তবর্তী ৯ নং আশকরপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে নেয়ামুদ্দীনের ছেলে  মোজাম্মেল হকের (৪৫) বসত বাড়ীতে অভিযান চালিয়ে নেশা জাতীয় ভারতীয় ২৫৯ বোতল এস্কাফ নামক সিরাপ উদ্ধার করা হয়েছে৷ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর কোতওয়ালী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo