• লিড নিউজ
  • জাতীয়

‎বইমেলায় নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক তদারকি: অতিরিক্ত পুলিশ কমিশনার

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত অমর একুশে বইমেলার। মেলা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে প্রস্তুত পুলিশ ও সোয়াট টিম।
‎
‎আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।
‎
‎তিনি জানান, নিরাপত্তা নিশ্চিতে বইমেলায় স্থাপিত পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা তদারকি করা হবে। মাঠে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য। তাছাড়া, সাদা পোশাকেও থাকবে পুলিশের বিশেষ টিম। সাপ্তাহিক ছুটিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তাছাড়া, প্রায় ৩০০ ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে সার্বক্ষণিক। নারী ও শিশুদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
‎

‎ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, মেলা চলাকালীন দিন ও রাতে ভারী যানবাহন চলাচল করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়। টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে থাকবে ৩টি ডাইভার্সন।

‎ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই স্টলে আছে কিনা, সে ব্যপারে সতর্ক থাকবে পুলিশ। মবের বিষয়েও সতর্ক থাকবে নিরাপত্তা বাহিনী। তবে মেলায় এখনও সব স্টল পুরোপুরি রেডি হয়নি।

মন্তব্য (০)





image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার ...

১

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্...

image

‎জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দ...

২

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদ...

image

‎২০২৮ সাল থেকে স্কুলেই শিক্ষার্থীদের নাচ-গান, বাদ্যযন্ত্র...

৩

নিউজ ডেস্কঃ ২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ...

image

‎শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৪

‎নিউজ ডেস্কঃ শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডে...

image

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের স্বার্থই হবে সরকারের সিদ্ধান...

৫

‎নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ...

  • company_logo