• লিড নিউজ
  • জাতীয়

‘তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন জানিয়েছেন এটি একটা ইউনিভার্সাল কার্ড। কেউ বাদ যাবে না। হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, এই তিন শ্রেণির সবাই আগেই কার্ড পাবেন। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

‎ডা. জাহিদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। আগামী ১০ মার্চ দেশের ১৪টি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎তিনি বলেন, একটি মহল ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা এটা প্রতারণা করছে। এই কার্ড সরকার সম্পূর্ণ বিনা মূল্যে দেবে, কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী বা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিন।

‎৪ বছরের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, উপকারভোগীদের সংগৃহীত সকল তথ্য সফটওয়্যারে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে যে ব্যাংক থেকে গ্রাহক টাকা তুলতে চান সেই ব্যাংক থেকেই তা তুলতে পারবেন।  
‎ 
‎কড়াইল বস্তিসহ ময়মনসিংহের কিছু এলাকায় ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি সবাইকে এমন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়েছেন।

‎সমাজকল্যাণমন্ত্রী বলেন, আমরা ম্যানুয়ালি তথ্য সংগ্রহ করছি ইউনিয়ন পর্যায়ে। ফ্যামিলি কার্ডের তথ্য অফলাইন ও অনলাইনেও দেওয়া যাবে। তবে কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কার্ড পাবে জানিয়ে তিনি বলেন, এর জন্য তদবিরের কোনো প্রয়োজন নেই।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo