• সমগ্র বাংলা

শ্রীপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এসময় আগুন দেখে পার্শ্ববর্তী লোকজন দ্রুত গিয়ে নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।  আগুন লাগার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দোতলায় কালো ধোঁয়া দেখতে পাওয়া যায় । এ সময় ভবনের দোতলায়  আগুন জ্বলতে দেখে  পার্শ্ববর্তী সিঙ্গার শোরুমের ম্যানেজার দ্রুত গিয়ে তাদের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনলাগা কক্ষে গিয়ে দেখা যায়  ভেতরে থাকা আবর্জনা ও ককশিট পুড়ে গেছে।  কেবা কারা আগুন দিয়েছে এটি কেউ বলতে পারেনি।

সিঙ্গার শোরুমের ম্যানেজার মোঃ মিজানুর রহমান জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে হঠাৎ করেই তাদের গোডাউনের ছাদের উপর কালো ধোঁয়া দেখতে পান। গোডাউনে আগুন লেগেছে ভেবে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দোতালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তিনি তাদের নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। কিভাবে আগুন লেগেছে এটি তিনি বলতে পারেননি।  

 শ্রীপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মোঃ খাইরুল ইসলাম জানান,আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আগুন লাগার কোন খবর পাননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে শ্রীপুর থানার ওসিকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

শ্রীপুর থানার পরিদর্শক  অপারেশন সঞ্জয় সাহা জানান,ঘটনা স্থল পরিদর্শন করেছি। আওয়ামীলীগ অফিসের  দোতলার কক্ষে আবর্জনা ককশিট ছিটানো ছিল। কেবা কারা ধূমপান করতে গিয়ে হয়তো অসাবধানতা বসত সিগারেটের  আগুন ফেলে থাকতে পারে। এতে ওই কক্ষের ককসিট পুড়ে যায়। 

মন্তব্য (০)





image

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শ...

image

নড়াইলে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে বিনা মূল্যে গাভী বিতরণ

২

নড়াইল প্রতিনিধি : নড়াইলে হতদরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের জীবন...

image

গাইবান্ধায় প্রাইম হাসপাতালে অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক...

৩

গাইবান্ধা প্রতিনিধি : উত্তরবঙ্গের জ্যেষ্ঠ ইন্টারনাল মেডিসিন ...

image

জমির আইল কাটায় বিধবাকে মারধরের অভিযোগ দুই সেনা সদস্য ও তা...

৪

পাবনা প্রতিনিধি : বাড়িতে ওঠা বৃষ্টির পানি বের করতে জমির আইল ...

image

পঞ্চগড়ে ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো স্কাউট সমাবেশ

৫

পঞ্চগড় প্রতিনিধি: মাঝখানে জ্বলছে আগুন। আগুনের চারপাশে জড়ো হয়...

  • company_logo