ফাইল ছবি
নিউজ ডেস্কঃ ভূমি মন্ত্রণালয় নিয়ে অতীতের যে নেতিবাচক ধারণা, তা পরিবর্তন করে ঘুষ-দুর্নীতিমুক্ত একটি জনবান্ধব মন্ত্রণালয়ে পরিবর্তন করা হবে বলে আশ্বস্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমিভবনে ভূমিসেবা কলসেন্টার ও সিটিজেন কেয়ার সেন্টার পরিদর্শন করে এসব কথা জানান তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমিসেবাকে আরও জনবান্ধন করা হবে। এ মন্ত্রণালয়ে কাজ করা চ্যালেঞ্জ, তবে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’
এসময় আরও উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘বিগত ১৭ বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন, তারা শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী এ মন্ত্রণালয়কে বিতর্কিত করেছে। এখন থেকে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয় জিরো টলারেন্সে থাকবে। কোন বাট ইফ থাকবে না।’
এছাড়া বিদ্যমান সেবা সম্পর্কে নাগরিকরা অনেকেই জানেন না উল্লেখ করে এর প্রচার বাড়াতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন ভূমি প্রতিমন্ত্রী।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ...
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভ...
নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদ...
নিউজ ডেস্কঃ ২০২৮ সালে স্কুল পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য ...

মন্তব্য (০)