• লিড নিউজ
  • জাতীয়

পরীক্ষার সময় আন্দোলন, শিক্ষকদের শাস্তি বাতিলে নতুন নির্দেশনা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক মূল্যায়ন-২০২৫ চলাকালে কর্মবিরতি বা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে জারি করা আগের চিঠিটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক নতুন স্মারকে অধিদপ্তর জানায়, একই তারিখে প্রকাশিত আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

আগের চিঠিতে তৃতীয় সাময়িক মূল্যায়ন চলাকালে পরীক্ষা গ্রহণে বিরত থেকে কর্মবিরতি বা আন্দোলনে যুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) এ কে মোহাম্মদ সামছুল আহসানের সই করা সর্বশেষ স্মারকে সেই নির্দেশনা সম্পূর্ণভাবে বাতিল করা হয়।

নতুন নির্দেশনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি অবহিত করার জন্য বিভাগীয় উপপরিচালক ও মহাপরিচালকের দপ্তরেও অনুলিপি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তিন দফা দাবিতে গত বছর ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করেন। এতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কার্যক্রম ব্যাহত হয়।

মন্তব্য (০)





image

‎শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত : ডা. জুবাইদা রহম...

১

‎নিউজ ডেস্কঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা...

image

‎শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

২

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি ...

image

‎লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ

৩

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন জেলা থেকে লটারির মাধ্যমে ঢাকার বিভ...

image

‎রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক প্রচেষ্টার ...

৪

‎নিউজ ডেস্কঃ মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্...

image

‎জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দ...

৫

‎নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদ...

  • company_logo