ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
আজ দুপুরে বন্দর উপজেলার লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে থেকে বিকাশের এজেন্ট কর্মী রনির কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই কারী একটি চক্র।
বিকাশের এজেন্ট কর্মী রনি জানায় ব্যাংক থেকে টাকা তুলে দোকানে দোকানে দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও রওনা হন, তখন বন্দর মদনপুর মহাসড়কে লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে। পিস্তল ঠিকিয়ে ভয় দেখায়ি টাকা ভর্ত ব্যাগ ছিনতায় করে নিয়ে যায়। পরে রনি চিৎকার করলে মোটরসাইকেলে থেকে তারা ফাঁকা গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে মামলা প্রক্রিয়াধীন।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)