• লাইফস্টাইল

ইফতারে শসা-লেবুর শরবত যেভাবে পানিশূন্যতা দূর করে, রেসিপি

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এ সময় ইফতারে এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখবে।

এই ক্ষেত্রে শসা-লেবুর শরবত হতে পারে একটি সহজ, স্বাস্থ্যকর ও ঘরোয়া সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে, আর লেবুর ভিটামিন ‘সি’ ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে। হালকা ও পুষ্টিকর এই পানীয় ইফতারে শরীরকে দ্রুত রিফ্রেশ করতে কার্যকর।

উপকরণ

শসা কুচি: ১ কাপ, লেবুর রস: ২ টেবিল চামচ, ঠান্ডা পানি: ২ গ্লাস,চিনি বা মধু: ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), সামান্য লবণ।      

প্রণালি

প্রথমে শসা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর শসা, লেবুর রস, ঠান্ডা পানি, চিনি বা মধু এবং সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে শসা-লেবুর শরবত।

ইফতারে এই শরবত শুধু তৃষ্ণাই মেটাবে না, বরং শরীরকে দেবে প্রশান্তি ও সতেজ অনুভূতি। সহজ উপকরণে তৈরি এই পানীয় রোজার সময় সুস্থ থাকতে সহায়ক হতে পারে।

মন্তব্য (০)





image

‎কম বয়সে স্মার্টফোন ব্যাবহার শিশুদের খাদ্যাভ্যাসজনিত সমস্...

১

‎লাইফস্টাইল ডেস্ক: ১২ বছর বয়সেই যেসব শিশু নিজেদের স্মার্...

image

কিশমিশ ভেজানো পানি ত্বক ও চুলের জন্য উপকারী

২

নিউজ ডেস্ক : কিশমিশ ভেজানো পানির জনপ্রিয়তা এখন বিদেশেও ছড়িয়ে গিয়েছে। ত্...

image

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

৩

নিউজ ডেস্ক : দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা বললেই তালিকা...

image

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

৪

নিউজ ডেস্ক : মাথাব্যথার কারণ হতে পারে নানা কিছু। গ্যাস-অম্বল...

image

ডায়াবেটিসে শুকনো ফল: কতটা খাবেন, কোনগুলো ভালো? ‎

৫

নিউজ ডেস্কঃ ডায়াবেটিস থাকলে কী খাবেন আর কী খাবেন না এ নিয়ে...

  • company_logo