• রাজনীতি

জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুই বাক্যের স্ট্যাটাস রাতারাতি ভাইরাল হয়েছে। রোববার(২২ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে স্ট্যাটাসটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে ৯১ হাজারের বেশি রিয়েক্ট, দেড় হাজারের বেশি শেয়ার এবং ১৩ হাজারের বেশি মন্তব্য পড়েছে। 

‎শফিকুর রহমান স্ট্যাটাসে লিখেছেন, ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ।
‎
‎এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মাতৃভাষার মর্যাদা রক্ষার বিষয়ে একটি পোস্টে মন্তব্য করেছেন জামায়াত আমির। তিনি লিখেছেন, মাতৃভাষা-মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।
‎
‎তৎপরতার অংশ হিসেবে জামায়াত আমির প্রথমবারের মতো অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি পুষ্পস্তবক অর্পণ করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন এবং দোয়ায় অংশ নেন।
‎
‎এই স্ট্যাটাস এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ছবি ও পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo