• জাতীয়

শহীদ মিনারে আইফোনসহ ১২ মোবাইল চুরি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সময় এক ঘণ্টার মধ্যে ১০-১২টি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধার করার জন্য তারা কাজ করছে।

‎রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, হাজার হাজার মানুষ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। কিন্তু এদের মধ্যে কে চোর তা বোঝা মুশকিল। আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি। যারা মোবাইল হারিয়েছেন, তারা জিডি করুন।

‎ডিসি মাসুদ আলম আরও জানান, হারানো মোবাইলের কয়েকটি নম্বর আমাদের কাছে দেওয়া হয়েছে। প্রযুক্তির মাধ্যমে আমরা সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। পাওয়া যাবে ইনশাআল্লাহ, তবে কিছুটা সময় লাগবে।

‎তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, যারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, তারা সতর্ক থাকুন। মোবাইল হারানোর বিষয়ে ইতিমধ্যেই ১০-১২ জন অভিযোগ করেছেন।

মন্তব্য (০)





image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

image

খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্...

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo