প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাস চাপায় কেজি শ্রেণির ছাত্র নিহত এবং আরো ৫ শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
চিরিরবন্দর থানার উপ পরিদর্শক মাইনুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি ( কোচ) বাস গন্তব্যে দিনাজপুর শহরের দিকে যাবার সময় চিরিরবন্দরের আমতলী ব্রীজে স্কুল শিক্ষার্থীগামী একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্হলে আমতলীর মোল্লা স্কুলের কেজি শ্রেণির ছাত্র জুনায়েদ দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে৷ জুনায়েত (৬) চিরিরবন্দরের পলাশডাঙ্গী গ্রামের জুয়েলের ছেলে। ২জন গুরুত্বরসহ আহত আরো ৫ শিক্ষার্থীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাসের ধাক্কায় অটোভ্যানটি ছিন্নভিন্ন হয়ে গেছে। দুর্ঘটনা ঘটিয়ে চালক বাসসহ পালিয়ে গেছে।
পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোস...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আন্তর্জাতিক বৈদ্যুতিক যানবাহন ব্র্য...
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটি ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
বগুড়া প্রতিনিধি : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জ...

মন্তব্য (০)