• জাতীয়

নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: ধর্মমন্ত্রী

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে। আপনারা সবাই উনার জন্য নামাজ পড়ে দোয়া করবেন। উনি যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন। উনাকে যেন আল্লাহ তায়ালা হেফাজতে রাখেন।

‎মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার খিলগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ফুলের মালা আমি নেব না। আমি চাই আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আর দুই রাকাত নফল নামাজ পড়ে তারেক রহমানের জন্য দোয়া করবেন। আমি কোনদিন কল্পনাও করতে পারিনি দেশে এসে নির্বাচন করতে পারব এবং মন্ত্রী হব। সবকিছু আল্লাহ তাআলার হুকুমে হয়। পৃথিবীতে কারও কোন ক্ষমতা নাই এক আল্লাহ ছাড়া। 

‎ধর্মমন্ত্রী বলেন, আমার নেতাকর্মীরা কোনো অন্যায় কাজে জড়িত হলে, অনিয়ম দুর্নীতি করলে, আমি তাদেরকে দল থেকে বহিষ্কার করব। আমার কোনো চাওয়া-পাওয়া নেই। এখন শুধু জনগণের কল্যাণে কাজ করব। জনগণ যেভাবে চায় সেভাবেই মুরাদনগরকে পরিচালিত করব। তারেক রহমান আমাকে যে সম্মান দিয়েছে, সে সম্মানের মর্যাদা আমি রক্ষা করব।

‎কায়কোবাদ বলেন, আমি ছিলাম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী। কেউ চিন্তা করেনি আমি বাংলাদেশে আসতে পারব। সেই জায়গায় আল্লাহ তাআলা আমাকে এমপি এবং মন্ত্রী বানিয়েছে। জীবনে আর কোন কিছুই চাই না। এখন শুধু আল্লাহর শুকরিয়া আদায় এবং জনগণের কল্যাণে কাজ করতে চাই।

‎তিনি বলেন, মুরাদনগরকে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদকমুক্ত করতে হবে। জনগণকে হয়রানি, জুলুম-অত্যাচার করা যাবে না। মাস্তানি করা যাবে না।

‎এ সময় তিনি নেতাকর্মীদেরকে ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে জীবিকা নির্বাহের পরামর্শ দেন।

মন্তব্য (০)





image

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ

নিউজ ডেস্ক : লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছ...

image

৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মা...

image

৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেন...

নিউজ ডেস্ক : চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের স...

image

গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে

নিউজ ডেস্ক : চলমান সংকটের মধ্যে গ্যাস সরবরাহ বেড়েছে। আগামী ব...

image

ভারি বৃষ্টিপাতসহ আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া

নিউজ ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন সারা দেশ...

  • company_logo