• রাজনীতি

‎ভোট কারচুপির মহা উৎসব চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভোট কারচুপির মহা উৎসব চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
‎
‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‎
‎এর আগে ওই কেন্দ্রে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবরুদ্ধ করে রাখা এবং তার ওপর হামলার চেষ্টা চালান প্রতিপক্ষ দলের একদল বিক্ষুব্ধ কর্মী।
‎
‎পাটওয়ারী বলেন, ‘ভোট শেষ হওয়ার পরও ভোটার কেন্দ্রে বহিরাগতদের অবস্থানের খবর পেয়ে আমি পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। ভোট কারচুপির মহা উৎসব চলছে।’
‎
‎তিনি জানান, হঠাৎ করেই ‘এটা মির্জা আব্বাসের এলাকা’ বলে সেনাবাহিনীর সামনেই তার ওপর আক্রমণ করা হয়।
‎
‎নির্বাচন বানচাল না করার জন্য তিনি মির্জা আব্বাসের প্রতি আহ্বান জানান এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মির্জা আব্বাসের এই তথাকথিত রাজত্ব তছনছ করে দেয়া হবে।’
‎
‎তিনি দুটি কেন্দ্রকে বিশেষভাবে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি প্রশাসনের প্রতি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অনুরোধ করেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo