• শিক্ষা

ভোট দিতে ক্যাম্পাস ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে আসতেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হলগুলো দ্রুতই ফাঁকা হয়ে উঠছে। ভোট দিতে বাড়ির পথে ছুটছেন বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। সাধারণ দিনে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় আর প্রাণচাঞ্চল্য থাকে, সেখানে এখন শান্ত নীরবতা। বিশ্ববিদ্যালয়ের হোটেল, ক্যান্টিন ও বেশিরভাগ খাবারের দোকান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকেই একে একে শিক্ষার্থীরা বাড়ির উদ্দেশে রওনা দিতে শুরু করেছেন। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল বেলা দেখা যায় শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় অনেক আবাসিক হলেই শুনশান নিরবতা বিরাজ করছে। 

পশুপালন অনুষদের শিক্ষার্থী আরিফুল ইমন বলেন, “নির্বাচন মানে শুধু ভোট নয়, এটা অংশগ্রহণের ব্যাপার। আমরা যদি না যাই, তাহলে অভিযোগ করার অধিকারও কমে যায়। তাই সব কাজ গুছিয়ে আজকে সকালেই রওনা দিলাম।”

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, “ভোট আমাদের অধিকার। ব্যস্ততা থাকে, ক্লাস থাকে, তবু ভোটের সময় বাড়ি যাওয়া আমার কাছে দায়িত্বের জায়গা থেকে আসে। তাই আগেই রওনা দিলাম।”

কৃষি রসায়ন বিভাগের মাস্টার্সের ছাত্রী মৌরি তানিয়া জয়া বলেন, “ভার্সিটির হল ছেড়ে বাড়ির পথে হাঁটছি শুধু ভোট দিতে। নিজের প্রথম নাগরিক দায়িত্ব পালনের আনন্দটা আজ সবচেয়ে বড় এবং হলের ব্যস্ততা পেছনে রেখে আজ বাড়ি ফিরছি কারণ আজ আমি শুধু ছাত্রী নই আমি একজন ভোটার।”

ফিশারিজ ম্যানেজমেন্টের মাস্টার্সের শিক্ষার্থী সায়ফা সাবা হোসেন বলেন, “ভার্সিটির হল থেকে বাড়ি ফেরা আজ আলাদা কারণ আজ আমি আমার প্রথম ভোট দিতে যাচ্ছি, নিজের সিদ্ধান্ত নিজে লিখতে,আজকের বাড়ি ফেরা নস্টালজিয়ার না, নাগরিক হওয়ার আনন্দে ভরা এবং প্রথম ভোট দিতে যাওয়ার পথে বুঝছি, বড় হওয়া মানে শুধু ডিগ্রি না, দায়িত্ব নেওয়াও।”

দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাহেদুল হক বলেন, “এটাই আমার প্রথম ভোট। বইয়ে পড়েছি ভোটাধিকার নিয়ে, এখন বাস্তবে সেটা প্রয়োগ করব ভাবতেই ভালো লাগছে। দেশের জন্য ছোট হলেও এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo