• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নির্বাচনে কোনো চাপ নেই,ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগও নেই: নির্বাচন কমিশনার

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের চাপ, প্রভাব কিংবা হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সম্পূর্ণ প্রস্তুত।নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে-এমন যেকোনো ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার বিকেলে রংপুর নগরীর সার্কিট হাউসের হলরুমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত সেলের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার।সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় এবং ঝুঁকিপূর্ণ এলাকার বিশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ বলেন, “নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী-সবাই একযোগে কাজ করছে। আমাদের লক্ষ্য একটাই-জাতিকে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দায়িত্বে অবহেলা কিংবা আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনের অবস্থান হবে কঠোর। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি জানানো হয়। এতে নির্বাচন কমিশনার আশ্বস্ত করে বলেন, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হবে।

সভায় আরও জানানো হয়, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।সাইবার মনিটরিংয়ের পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনকে আরও সক্রিয় রাখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তা এনামুল আহসান।এছাড়া সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, বিভাগের জেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভায় অংশগ্রহণকারীরা বলেন, সবার একটাই দাবি-একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সফলভাবে সম্পন্ন করা। এজন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তবে নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। আচরণবিধি লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়।

নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব।শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

 

মন্তব্য (০)





image

টেকনাফ গড়ার অঙ্গীকার করে জনগনের আইনি ভোগান্তি কমাতে টেকন...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিএনপি মনোনি...

image

স্বাধীনতার সপক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করতে হবে আলমডাঙ্গ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির মনোনীত...

image

ফরিদপুরে পানির নিচ থেকে যৌথ বাহিনীর বিপুল অস্ত্র উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে আখ সেন্ট...

image

দেশের মানুষ দুর্নীতি ও ভোটাধিকার হরণের রাজনীতি থেকে মুক্ত...

ধি :যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাত...

image

বীজে বীজে ভোটের বার্তা: কালীগঞ্জে মিলনের পক্ষে তারুণ্যের ...

গাজীপুর প্রতিনিধি : নির্বাচনী প্রচারণা মানেই লিফলেট, মা...

  • company_logo