• সমগ্র বাংলা

চন্দনাইশে ৩৪৫ রোহিঙ্গা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে  তিন শ ৪৫ জন অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে যৌথ বাহিনী দোহাজারী পৌরসভার ২ ও ৭ নম্বর ওয়ার্ডের বার্মা কলোনিতে এই অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্র জানায়, মধ্যরাত থেকে   বার্মা কলোনিতে অভিযান চালায়    যৌথ বাহিনী। পরে প্রতিটি বাড়িতে  তল্লাশি চালিয়ে ১৭৬ পুরুষ, ৮৬ নারী ও ৮৩ জন অপ্রাপ্তবয়স্কসহ মোট ৩৪৫ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের চন্দনাইশ থানা-পুলিশ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়ায় স্থানান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মূলত এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্তব্য (০)





image

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ (...

image

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্হায় দিনাজপুর...

দিনাজপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সা...

image

নির্বাচনে পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিসি সাইফুল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...

image

পাবনার চাটমোহরে ৮৭ টি ভোট কেন্দ্রে ৪ শতাধিক সিসি ক্যামেরা...

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ...

image

মাগুরায় উত্তপ্ত পরিস্থিতি, জুলাই আন্দোলনের হত্যা মামলার ...

মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...

  • company_logo