• সমগ্র বাংলা

যেকোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে টেকনাফে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের উপজেলা শাখার আয়োজনে  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি)  সকাল ৯ টায় এজাহার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় সভাকক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইমামুল হাফিজ নাদিমের সভাপতিত্বে, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক চৌধুরীর সঞালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মোঃ রকিবুল হাসান, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমূখ।

প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ভোটগ্রহণের পূর্বপ্রস্তুতি, ভোটগ্রহণের ধাপসমূহ, ব্যালট প্রদান ও গ্রহণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট বাক্স সিলগালা ও সংরক্ষণ পদ্ধতি, ভোট গণনা, ফলাফল প্রস্তুত ও প্রেরণসহ নির্বাচন পরিচালনার সকল গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ভোটগ্রহণ চলাকালে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা এবং নির্বাচন-পরবর্তী করণীয় বিষয়গুলো নিয়েও দিক-নির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, এ ধরনের বাস্তবভিত্তিক প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠিত প্রশিক্ষণে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ৬৭ জন প্রিসাইডিং অফিসার, ৪০৭ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৮১০ জন পোলিং অফিসাররা প্রশিক্ষণ নিয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া যায়। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম সুচারুভাবে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালনে আত্মবিশ্বাসী এবং পেশাদারিত্বের সঙ্গে নির্বাচন পরিচালনায় সক্ষম। আইন শৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা হয়েছে। ফলে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কোনো ধরনের ঝুঁকি বা শঙ্কা দেখছেননা তিনি। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অনিয়ম কঠোর হাতে দমন করা হবে বলেও আশ্বস্ত করেন জেলা প্রশাসক।

মন্তব্য (০)





image

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ (...

image

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্হায় দিনাজপুর...

দিনাজপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সা...

image

নির্বাচনে পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিসি সাইফুল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...

image

পাবনার চাটমোহরে ৮৭ টি ভোট কেন্দ্রে ৪ শতাধিক সিসি ক্যামেরা...

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ...

image

মাগুরায় উত্তপ্ত পরিস্থিতি, জুলাই আন্দোলনের হত্যা মামলার ...

মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...

  • company_logo