• রাজনীতি

“ভোট রাজনীতি, ঈমান নয়-ইনসাফের কালীগঞ্জ চাই”

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর-৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, রাজনীতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলা অনৈতিক ও বিপজ্জনক। তিনি বলেন, “ধানের শীষ কোনো জান্নাত-জাহান্নামের প্রতীক নয়-এটি মানুষের অধিকার ও উন্নয়নের রাজনৈতিক প্রতীক। ভোট দিলে কর্মসংস্থান বাড়বে, নারীদের এগিয়ে যাওয়ার পথ খুলবে, আর কালীগঞ্জ হবে ন্যায়ভিত্তিক সমাজের দৃষ্টান্ত।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় এ কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি এমন কালীগঞ্জ চাই, যেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মুক্ত পাখির মতো নিরাপদে চলাফেরা করবে। ধর্মের নামে ভয় দেখিয়ে ভোট আদায় কোনো রাজনীতির ভাষা হতে পারে না। ঈমান হৃদয়ের বিষয়-ভোট নাগরিক দায়িত্ব।”

এ সময় তিনি জাংগালিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণসহ অবকাঠামো উন্নয়নের কথা তুলে ধরে বলেন, “চায়ের দোকানে বসা আমাদের মুরুব্বিরা যেন ধুলাবালিতে কষ্ট না পান-সেই ভাবনা থেকেই কাজগুলো করেছি। রাজনীতি মানে মানুষের দৈনন্দিন জীবনের মান উন্নয়ন।”

সভায় উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ.ক.ম. মোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ফজলুল হক আখন্দ, গাজীপুর জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট শাহ মোতাশেম আজমল সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহম্মেদ নূহু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হামিন ভুইয়া, ওয়ার্ড সভাপতি বেলায়েত হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইউনুছ খান, সদস্য সচিব শামীম ভুইয়া, যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি সাকিব ও সাধারণ সম্পাদক ইফতেখার আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তিনি বলেন, “দেশের মানুষ কর্মসংস্থান, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি চায়। সেই রাজনীতির প্রতীক ধানের শীষ।”

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo