• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে বিএন‌পি প্রা‌র্থি রিতার পক্ষে সাধারণ ভোটারদের বিশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগঞ্জ ৩ আস‌নের বিএন‌পি ম‌নোনীত সংসদ সদস‌্য প্রা‌র্থি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা পক্ষে সাটু‌রিয়া উপ‌জেলায় সাধারণ ভোটারদের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার সাধারণ কৃষক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

বুধবার ( ৪ ফেব্রুয়া‌রি) বি‌কে‌লে সাটুরিয়া উপজেলার বালিয়াটি রামকৃষ্ণ মিশনের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। বালিয়াটি বাজার, উপজেলা পরিষদ হয়ে পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাটুরিয়া বাজারে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আফরোজা খানম রিতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের কথা তুলে ধরেন।

মিছিলে অংশ নেওয়া ক‌য়েকজন সাধারণ ভোটাররা জানায় আফরোজা খানম রিতা তিনি ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নিবির ভাবে খোজ খবর রেখেছেন। এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাই কোনো সংগঠনের ব্যানার, কোন প্রকার নেতাকর্মী ছাড়াই সাধারণ মানুষের উদ্যোগে এই মিছিল ও শোডাউনের আয়োজন করা হয়েছে। আমাদের নিজের ভালোবাসা ও বিশ্বাস থেকেই আজ রাস্তায় নেমেছি। আমরা চাই এমন একজন মানুষ নেতৃত্বে আসুক, যিনি সাধারণ মানুষের কথা বোঝেন।

মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা বলেন, আমি দীর্ঘদিন ধ‌রে রাজনীতি করি, আমার কোন নেতা কর্মী ছাড়া সাধারণ মানুষ যে মিছিল ও শোডাউন করেছে আমার জন‌্য আমার রাজনীতি জীবনে এটাই সার্থকতা।

 

 

মন্তব্য (০)





image

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ (...

image

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্হায় দিনাজপুর...

দিনাজপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সা...

image

নির্বাচনে পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিসি সাইফুল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...

image

পাবনার চাটমোহরে ৮৭ টি ভোট কেন্দ্রে ৪ শতাধিক সিসি ক্যামেরা...

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ...

image

মাগুরায় উত্তপ্ত পরিস্থিতি, জুলাই আন্দোলনের হত্যা মামলার ...

মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...

  • company_logo