• লাইফস্টাইল

আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে কিনা বলে দেবে ৫ লক্ষণ

  • লাইফস্টাইল

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে কিনা কীভাবে জানবেন। কারণ প্রত্যেক মানুষের শরীরেই কৃমির বসবাস। কিন্তু অতিরিক্ত হলেই সমস্যা বাধে। আর এ সংক্রমণ হলে কোনো বয়সের মানুষকেই ছাড়ে না। তা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক। সবার শরীরেই কৃমির সংক্রমণ ঘটতে পারে। 

বিশেষ করে থ্রেডওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, হুইপওয়ার্ম, টেপওয়ার্ম এবং হুকওয়ার্মের মতো কৃমির সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যায়। কিছু কৃমির ডিম, যেমন পিনওয়ার্ম ও থ্রেডওয়ার্ম— এতটাই সূক্ষ্ম যে, খালি চোখে দেখা যায় না। এমনকি বাতাসের মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে এসব ক্ষুদ্র কৃমি। 

সুতরাং প্রতিকার ও সচেতন হওয়া প্রয়োজন। আর কৃমির সংক্রমণ প্রতিরোধের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। খাবার ও পানি পানের আগে হাত ধোয়া, সবজি ভালোভাবে ধুয়ে রান্না করা, অপরিষ্কার পুকুর বা জলাশয়ে গোসল না করা এবং পোষ্য প্রাণীর সংস্পর্শে আসার পর হাত পরিষ্কার করা ভীষণ জরুরি। নিয়মিত কৃমি নির্মূলের ওষুধ সেবনও গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের জন্য।

চলুন জেনে নেওয়া যাক, কৃমি বাসা বাঁধার কয়েকটি লক্ষণ—

কৃমি বাসা বাঁধার প্রধান লক্ষণ হচ্ছে—অস্বাভাবিক ক্ষুধা বেড়ে যাওয়া কিংবা কমে যাওয়া। কৃমি শরীরের ক্ষুধা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ব্যাহত করে দেয়। এর ফলে কেউ ক্ষুধাহীন হয়ে পড়েন, আবার কেউ অস্বাভাবিকভাবে বেশি ক্ষুধা অনুভব করে থাকেন।

দ্বিতীয়ত, ওজন কমে যাওয়া ও সার্বক্ষণিক ক্লান্তি লাগা। কোনো ডায়েট বা ব্যায়াম ছাড়াই যদি ধীরে ধীরে ওজন কমতে থাকে এবং ক্লান্তি অনুভূত হয়, তবেই আপনি বুঝতে পারবেন আপনার শরীরে কৃমি বাসা বেঁধেছে। 

তৃতীয়ত, মলের সঙ্গে কৃমি দেখা যাওয়া। আপনি মলত্যাগের সময় মলে সাদা ছোট কৃমি দেখা যাওয়া অন্ত্রের কৃমির একটি স্পষ্ট লক্ষণ।

চতুর্থত, ঘন ঘন পেটব্যথা হওয়া। কোনো কারণ ছাড়াই আপনার বারবার পেটে মোচড় বা খিঁচুনির মতো ব্যথা অনুভব হলে এটি কৃমির সংক্রমণের ইঙ্গিত হতে পারে।

পঞ্চমত, ত্বকের সমস্যা ও পায়ুপথে চুলকানি হওয়া কৃমির একটি বড় লক্ষণ। এর ফলে কৃমি থেকে নির্গত বিষাক্ত উপাদান রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। যে কারণে ত্বকে ফুসকুড়ি, চুলকানি বা অ্যালার্জি দেখা দিতে পারে। বিশেষ করে পায়ুপথের আশপাশে চুলকানি হওয়া অন্ত্রের কৃমির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

 

মন্তব্য (০)





image

ঈদে মেহেদির রং গাঢ় রাখার সহজ টিপস

নিউজ ডেস্ক : ঈদের সাজ মানেই হাতে মেহেদির রঙিন ছোঁয়া। এই ঐতিহ্যবাহী সৌন্দ...

image

কিডনির পাথর দূর করতে যেসব ফল উপকারী

নিউজ ডেস্ক : কিডনি স্টোন একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা, যা তীব্র ব্যথা ও ...

image

ঈদের দিনে শাহি স্বাদের খাবার ফিরনি, জেনে নিন রেসিপি

নিউজ ডেস্ক : আর মাত্র কয়েক দিন ঈদ। এর পরেই ঈদের আনন্দে মেতে উঠবে পুরো মু...

image

শরীরে শক্তি পেতে নিয়মিত যেসব ভিটামিন খেতে হবে

নিউজ ডেস্ক : আজকাল আমরা সবাই শক্তিশালী থাকতে চাই, কিন্তু ক্ল...

image

ইফতারের সময় গ্যাসের ওষুধ খাওয়া কতটা ঝুঁকিপূর্ণ

নিউজ ডেস্ক : রমজান মাসে ইফতার কিংবা সেহরির আগে অনেকেই খালি পেটে গ্যাসের ...

  • company_logo