• রাজনীতি

শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক। তিনি পাশের রাষ্ট্রে বসে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছেন। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।  জনগণের ভোটে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। রাষ্ট্র পরিচালনা করতে হলে অভিজ্ঞতা লাগে। যেটা বর্তমানে একমাত্র বিএনপির রয়েছে। 

তিনি বলেন, বর্তমানে একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে ভোট চাচ্ছে। তারা হলো ধর্ম ব্যবসায়ী। এসব ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান থাকবেন এবং তাদের দ্বারা কেউ প্রতারিত হবেন না।

লালমোহনে আওয়ামী লীগের ৯০ ভাগ লোক বিএনপিতে যোগদান করেছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, বিগত সরকারের আমলে যারা আওয়ামী লীগ করতো এবং এরমধ্যে যারা মানুষের ওপর অত্যাচার নির্যাতন করে নাই সেসব আওয়ামী লীগকে আমরা সাদরে গ্রহণ করে নিয়েছি। এখনো যারা নিরীহ আওয়ামী লীগ আছে তারা যদি আমাদের দলে আসতে চায় তাহলে আমরা তাদের সাদরে গ্রহণ করে নেব।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর নুরউদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক বাহালুল কবির সাকিল পাটোয়ারীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

মন্তব্য (০)





image

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা...

image

সাবেক এমপি নুর মোহাম্মদ আটক

নিউজ ডেস্ক : ‎জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ন...

image

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব...

নিউজ ডেস্ক : কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধ...

image

সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামা...

নিউজ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেত...

image

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বগুড়ায় যু...

বগুড়া প্রতিনিধিঃ সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে অপপ্রচার ও শ...

  • company_logo