• সমগ্র বাংলা

ফরিদপুরে জামায়াতে ইসলামী নেতার ওপর হামলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গার আজিমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

আহত নূর আলম মুন্সী জানান, আমি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে আমি অচেতন হয়ে পড়ি। হামলাকারীরা আমাকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে বিকেলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

গোপালপুরে ধানের শীষের পক্ষে বাস মালিক সমিতির নির্বাচনী প্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-২ (...

image

সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাবন্দি অবস্হায় দিনাজপুর...

দিনাজপুর প্রতিনিধিঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সা...

image

নির্বাচনে পবিত্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: ডিসি সাইফুল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইস...

image

পাবনার চাটমোহরে ৮৭ টি ভোট কেন্দ্রে ৪ শতাধিক সিসি ক্যামেরা...

পাবনা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছ...

image

মাগুরায় উত্তপ্ত পরিস্থিতি, জুলাই আন্দোলনের হত্যা মামলার ...

মাগুরা প্রতিনিধি :জুলাই আন্দোলনে শহীদ মেহেদী হাসান রাব্বী হত...

  • company_logo